Thursday, March 5, 2015

আমদানি রপ্তানি বাণিজ্যে দক্ষ মানব সম্পদ গঠনে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলতে আমদানি রপ্তানি বাণিজ্যের উপর ডিপ্লোমা,স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার প্রচলন এখন সময়ের দাবী।

বাংলাদেশে সাধারণ ও উচ্চতর শিক্ষার এবং
শিক্ষা প্রদানের মাধ্যমের অভাব নাই কিন্তু
সেই শিক্ষার আদলে কর্মজীবন গঠনের সুযোগ
পায়না অনেকেই।
মনে করুন বিজ্ঞানের ছাত্র বাণিজ্য সম্পর্কিত
কর্মে যোগদান করে,আবার বাণিজ্যের ছাত্র
শিল্প কলায় যুক্ত হয়।
আবার বাংলাদেশে কর্ম জীবনে যোগদান করলে
কর্ম সংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষারও অনেক অভাব থাকে।
কর্ম জীবনে বাংলাদেশে যে সকল বিষয় নিয়ে কাজ করার
সুযোগ রয়েছে অথবা উন্নত করার সুযোগ রয়েছে
সেই সকল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ অনেক কম,
কিছু কিছু ক্ষেত্রে নাই বল্লেই চলে।
যেমন ধরুন বাংলাদেশে আন্তর্জাতিক ও বৈদেশিক
বাণিজ্যের ক্ষেত্র আজ অনেক উন্নত করলেও
আমদানি রপ্তানি বাণিজ্যে শিক্ষা গ্রহণের কোন প্রতিষ্ঠান এখনো
গড়ে ওঠে নাই। শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণের
সময়ে ১০০ মার্ক এর একটি বিষয় পড়া লিখা করে মাত্র।
আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমদানি রপ্তানি বাণিজ্যের উপর ডিপ্লোমা
করা যায়।আবার উন্নত দেশ গুলোতে আমদানি ও রপ্তানি বাণিজ্যের উপর
উচ্চতর শিক্ষা গ্রহণের অনেক সুযোগ রয়েছে।
সুতরাং আমাদের দেশের চাহিদার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যের
দক্ষ কর্মী বাহিনী গঠনের জন্য বিভিন্ন সরকারি ও বেক্টী মালিকানাধীন
বিশ্ববিদ্যালয় গুলোতে আমদানি রপ্তানি বাণিজ্যের উপর ডিপ্লোমা অথবা
স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রচলন করা এখন সময়ের দাবী।
এতে প্রকৃত অর্থে দেশে বৈদেশিক বাণিজ্যে দক্ষ মানব সম্পদ
গঠিত হবে এবং উপকৃত হবে বাংলাদেশ।

No comments:

Post a Comment